দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত, সংরক্ষণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে নাটোর পবিস-২ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার আড়ানী রোড চত্বর (পোল নং BA-5E-58 ) থেকে বানিয়াপাড়া (পোল নং BA-5E-80 ) পর্যন্ত বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা, বানিয়াপাড়া আংশিক, গাওপাড়া আংশিক এলাকায় সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাঘা জোনাল অফিসের গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
অন্যদিকে, বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিটি দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়েছে।
/অ